সারাদেশ

অভ্যন্তরীণ গম সংগ্রহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারীতে অভ্যন্তরীণ গম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। খাদ্য বিভাগের আয়োজনে রোববার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

এ উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল হক, বোয়ালমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপ-খাদ্য পরিদর্শক মো. ফারুক হোসেন প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ময়েশ্চারমিটারের মাধ্যমে গমের টেম্পারাচার মেপে মান যাচাই করা হয়।

বোয়ালমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে বোয়ালমারী খাদ্য গুদাম এ বছর প্রতি কেজি গম ২৮ টাকা দরে ৬৬৩ মেট্রিকটন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আগামী ৩০ জুন পর্যন্ত গম সংগ্রহ করা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা