সারাদেশ

রাঙামাটিতে লিচুর বাম্পার ফলন

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে লিচুর এবার বাম্পার ফলন ফলেছে। কিছু দিনের মধ্যেই বাজারে আসছে পাহাড়ের কালিপুরি ও চায়না টু ও থ্রি লিচু। রাঙামাটি পার্বত্য জেলা কাপ্তাই উপজেলার শিলছড়ি পাহাড়ের ঢালুতে হারমানা আয়ুবেদি চিকিৎসক এনামুল হক বাচ্চুর বাগানে এবার কালিপুরি,চায়না টু ও থ্রি লিচুর বাম্পার ফলন। বাজারে এই লিচু বিক্রি করা হলে লক্ষাধিক টাকার চেয়েও বেশি বিক্রি করা যাবে।

জানাগেছে,পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নিকট হতে পাওয়া সামাজিক বনায়নের পশুর খাদ্য তৈরির পাশাপাশি ৪ একর পাহাড়ের ঢালুতে বাচ্চু কালিপুরি ও চায়না থ্রি জাতের লিচুর বাগান করে। পাশাপাশি বিভিন্ন প্রজাতির সবজি ও ফল বাগান চাষ করে সে। বাগানে প্রতিদিন তার স্ত্রী,২মেয়ে ও ১ ছেলে এবং ২জন শ্রমিক নিয়ে কর্ণফুলি নদী হতে অনেক কষ্ট করে পানি তুলে এনে গাছ পরিচর্যা ও গাছের গোরায় দিয়ে থাকেন। একটু ভাল ফলনের আশায় এসব কষ্ট করেন বাচ্চু।

হারমানা আয়ুবেদি চিকিৎসক এনামুল হক বাচ্চু(৩২) বলেন,মৌসুমি ফলের পাশাপাশি আমি কালিপুরি লিচু,চায়না টু ও চায়না থ্রি লিচু চাষে ব্যাপক ফসল ধরেছে। লিচু বাগান দেখে আমার মন চোখ জোরানো আনন্দ অনুভব করছি। বাচ্চু বলেন, আমার সংসারে অনেক অভাব অনটন ছিল। পারিবার পরিজন নিয়ে হিমশিম খেতে হতো। এখন আমি সংসার চালাতে স্বচ্ছলতা অনুভব করছি। এখন আর আমার সংসার চালাতে হিমশিম ক্ষেতে হবে না। আমি ২০১২সালে চট্টগ্রাম মোজাহের আয়ুর্বেদি কলেজে একটি সর্ট কোর্সে ভর্তি হয়ে সাময়িক ভাবে কোর্স শেষ করে বাড়ি এসে আয়ুর্বেদি পেশায় নেমে পড়ি তাতেও আমার সংসার চলে না। আশা করছি আগামী ১০-১৫ দিনের মধ্যে প্রথম ধাপে লক্ষাধিক টাকার লিচু বিক্রি করতে পারবো।

লিচু বাগান মালিক এনামুল হক বাচ্চু আরো বলেন, আগামীতে আমার অনেক বড় পরিকল্পনা রয়েছে যদি আমি সরকারি বেসরকারি সার্বিক সহযোগিতা পাই তাহলে লিচু চাষে আরো সফলতা বয়ে আনতে পারবো। এছাড়াও স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের সফল দিক নির্দেশনা ও উন্নতমানের এসপাই মেশিন বিনামূল্যে পেলে বাগানে পানি দিতে আর কষ্ট হবে না।

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃঞ্চ প্রসাদ মল্লিক মুঠোফোনে বলেন,১০ উপজেলায় এবার ১৮৮২ হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে। গত বছরের চেয়ে এবার ফলন একটু কম এসেছে কারণ এবার বৃষ্টি বাদল হয়নি তাই। তবে আবার যারা ভাল যত্ন নিয়েছে তাদের ফলন ভাল হয়েছে। তবে এখনো লিচু বাজারে আসছে না যার কারণে সঠিক তথ্য পেতে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা