সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর : জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদীর মুরাদবাদ ঘাটের বালু মহালে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সাহেব আলী (৬০) নামে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনও ধ্বংস করা হয়।

বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার পার্থর্শী ইউনিয়নের মুরাদাবাদ ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হীরক কুমার দাস।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট হীরক কুমার দাস জানান, মুরাদাবাদ ঘাটে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল সাহেব আলী।

খবর পেয়ে দুপুর ১২টায় মুরাদাবাদ ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় বালু উত্তোলনকারী সাহেব আলীকে আটক করা হয়।

তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

তিনি আরো বলেন পরবর্তিতে যমুনা নদীর বালু মহালে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন না করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বালু উত্তোলনকারীদের।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা