সারাদেশ

ঝালকাঠিতে প্রথমবারের মতো হারভেস্টার মেশিন

নিজস্ব প্রতিবেদক,ঝালকাঠি : ঝালকাঠি জেলায় এই প্রথম হারভেস্টার ধান কাটার মেশিন আনা হয়েছে। ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে যান্ত্রিকীকরণ” প্রকল্পের আওতায় কৃষি বিভাগ ৫০ শতাংশ সরকারি ভুর্তুকিতে ২৮ লাখ টাকা ব্যয়ে এ মেশিন আনা হয়।

বুধবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষকের কাছে ডিজিটাল এ মেশিন হস্তান্তর করেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো: ফজলুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মো. রিফাত সিকদার।

সদর উপজেলার আগরবাড়ী গ্রামের কৃষক হুমাউন কবির এ মেশিন ক্রয় করেন। তিনি ১৪ লাখ টাকা দেন এবং বাকি ১৪ লাখ টাকা সরকার ভুর্তুকি দেয়।

কৃষক হুমাউন জানান, তিনি নিজের জমি ছাড়াও অন্য কেউ চাইলে তাকেও বাণিজ্যিকভাবে এ মেশিন ভাড়া দিয়ে সহয়তা করবেন।

কৃষি বিভাগ জানান, এ মেশিনে ১ ঘন্টায় ১ একর জমির ধান কেটে মাড়াই করে বস্তায় ভরা যাবে। মেশিনটি ডিজেলে পরিচালিত হবে বলেও জানায় কৃষিবিভাগ ।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা