সারাদেশ

শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাবার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক,নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার শস্যভান্ডার খ্যাত হালতিবিল অঞ্চলে শুরু হয়েছে ধান কাটা। হালতি বিলে মাঠ জুড়ে রয়েছে ধান। বিভিন্ন জায়গা থেকে এসেছে শ্রমিকরা। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ধান কাটা শ্রমিকদের মাঝে মাস্ক,সাবান, পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও নলডাঙ্গা থেকে যারা বিভিন্ন এলাকায় ধান কাটতে যাচ্ছে তাদেরকেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া এলাকায় প্রায় ২ শতাধিক শ্রমিকদের মাঝে এই সামগ্রী হাতে তুলে দেন নাটোরে অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ার। এর আগে ভিডিও কনফারেন্সে মাধ্যমে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ধান কাটা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃআব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, অতিরিক্ত পরিচালক রাকিবুল হাসান, নলডাঙ্গা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস। নলডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসার কিশোয়ার হোসেনসহ আরো অনেকে।

নলডাঙ্গা ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, করোনা ভাইরাসের মোকাবিলায় কৃষককে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও মাঠে গিয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং শুকনো খাবার দেওয়া হয়েছে। অন্য জেলা থেকে আসা শ্রমিকদের সহায়তা করা হচ্ছে। কৃষক তার ধান কেটে ঘরে না উঠানো পর্যন্ত তাদের সার্বিক ভাবে সহযোগিতা করা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা