সারাদেশ

মেয়রের মামলায় এনটিভির খুলনা প্রতিনিধির জেল

নিজস্ব প্রতিবেদক,খুলনাঃ এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়বকে জেল হাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। বুধবার ( ২১ এপ্রিল) সকা‌লে তা‌কে আদাল‌তে হা‌জির করা হ‌লে এ আ‌দেশ দেন আদালত। এর আ‌গে মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ১০টার দি‌কে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে নূরনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, মেয়রের মালিকানাধীন মুন স্টার পলিমার ইন্ডাস্ট্রি লিমিটেডের দুর্নীতির সংবাদ প্রকাশ করেন এনটিভি'র স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রতিনিধি মুন্সি আবু তৈয়ব এবং সেটি সামাজিক জোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। এতে সামাজিক ভাবে মেয়রের সম্মানহানি হওয়া মামলা দায়ের করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় মঙ্গলবার খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করেন।

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনার সিনিয়র সাংবাদিক এনটিভি'র স্টাফ করেসপন্ডেন্ট আবু তৈয়ব কে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনার সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা