সারাদেশ

লকডাউন উপেক্ষা করে আ. লীগের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় লকডাউন উপেক্ষা করে পুলিশ ফাঁড়ির সামনেই উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ সভা করায় সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জনসাধারণের মনে মানুষকে বাজারে ঢুকতে দেয় না পুলিশ। কিন্তু নেতা কর্মীরা লোকবল জড়ো করে সমাবেশ করে কিভাবে।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার ১০ নং পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারের প্রধান সড়কে পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হেফাজত কর্তৃক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি মহোদয় বিরুদ্ধে মিথ্যাচার ও কটুক্তির প্রতিবাদে এবং হেফাজত এর আগুন সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তানভির ভূইয়া ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়নের সভাপতি আব্দুল হাই মাষ্টার। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাজ্জাক ফকির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান, সহ সাধারণ সম্পাদক কাউছার ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস.এম.মাহাবুব হোসাইন, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলি আহম্মেদসহ প্রায় ২০০ থেকে ৩০০ নেতাকর্মী।

পাহাড়পুর ইউনিয়নের সভাপতি আব্দুল হাই মাষ্টার বলেন, স্বাস্থ্যবিধি মেনেই এই প্রতিবাদ সমাবেশ করেছেন নেতাকর্মিরা।

বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক ভূইয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোন জায়গায় সমাবেশ হয়েছে তিনি জানেন না।

আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির এসআই কমল কুমার রায় বলেন, আমাদের থেকে কেউ অনুমতি নেয়নি। যখন তারা সমাবেশ শুরু করেছে বাজার থেকে কল এসেছে পরে তাদেরকে বলা হয়েছে যেনো ছোট করে তাড়াতাড়ি শেষ করে দেয়। লকডাউনে সমাবেশ করতে পারেন কি না প্রশ্ন করলে তিনি কোন মন্তব্য করেননি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা