সারাদেশ

বেলকুচিতে ৮ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে ৮ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ এপ্রিল) সকাল থেকে চালা ও মুকুন্দগাঁতী বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ। এসময় বেলকুচি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবসা প্রতিষ্ঠান খোলা, ট্রাক দিয়ে যাত্রী আনা-নেয়া ও মাস্ক না পড়াসহ এমন অনেক নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে ৮ জনকে ২০৫০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ বলেন, আমাদের এ অভিযান চলমান থাকবে। জরিমানা করাটা আমাদের উদ্দেশ্য নয়, সরকারের দেয়া নির্দেশনা মেনে চলুন এতে করে আপনারাই সুস্থ্য থাকবেন। কোন ব্যক্তি, প্রতিষ্ঠান এই লকডাউনের আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা