সারাদেশ

ত্রাণের দাবিতে বরিশালে ব্যতিক্রমী রিকসা মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : লকডাউনে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য এক মাসের খাদ্য, নগদ পাঁচ হাজার টাকা অর্থ বরাদ্দ এবং বিনামূল্যে করোনা পরীক্ষা, চিকিৎসা ও ভ্যাকসিনের দাবিতে বরিশালে ব্যতিক্রমী রিকসা মিছিল করেছে শ্রমজীবী মানুষেরা।

শনিবার সকালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, বরিশাল জেলা শাখার আয়োজনে লাল পতাকা এবং বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন নিয়ে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

শহরের বঙ্গবন্ধু উদ্যান থেকে শুরু হওয়া রিকসা মিছিলটি সদর রোড অশ্বিনী কুমার টাউন হল চত্ত¡র হয়ে জেলখানার মোড়, নতুন বাজার, নথুল্লাবাদ, আমতলা মোড়, বান্দ রোড এবং লঞ্চঘাট হয়ে বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল পরে নগর ভবন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

তিনি তার বক্তৃতায় বলেন, ‘শ্রমজীবীদের জন্য পর্যাপ্ত খাদ্য ও অর্থ সহায়তা না দিয়ে কোনভাবেই লকডাউন কার্যকর করা সম্ভব হবে না। এবার লকডাউনের একদিকে শ্রমিকদের কোন আয়-রোজগার নেই, রাস্তায় নামতে পারছে না, অন্যদিকে এই রমজান মাসে চাল, ডাল, তেল, তিনিসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল জিনিসপত্রের দাম বেড়েছে। ফলে শ্রমজীবী, দরিদ্র-নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সীমাহীন দু:খ-দুর্দশার মধ্যে অতিবাহিত করছে।

সংগঠনের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘এটা ঠিক যে সারাদেশের মতো বরিশালেও করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ফলে লকডাউনের কোন বিকল্প নেই। কিন্তু লকডাউনের আগে অবশ্যই গরিব-খেটে খাওয়া মানুষ যারা সারাদিন রোজগার করে সন্ধ্যায় বাজার করে ঘরে ফেরে তাদের অন্তত এক মাসের খাবার এবং নগদ পাঁচ হাজার টাকা দিতে হবে।

তিনি বলেন, ‘এই সযোগিতা ছাড়া ওই পরিবারগুলো না খেয়ে উপোস করবে। রমজানে সেহরি ইফতারও করতে পারবে না। তাই কাল বিলম্ব না করে শ্রমজীবী দরিদ্র পরিবারের তালিকা করে তাদের খাদ্য সহায়তা দিতে হবে। পাশাপাশি বিভিন্ন এলাকাতে শ্রমিকদের যে হয়রানি-নির্যাতন করা হচ্ছে সেটাও বন্ধ করার দাবি জানান তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, বরিশাল রিকসা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (২৩২৪) সভাপতি দুলাল মল্লিক, শ্রমিক নেতা মো. জব্বার, শহীদুল ইসলাম, মো. কবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিজন শিকদার ও প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা