সারাদেশ

আম পাড়া নিয়ে ঝগড়ায় সংঘর্ষ: নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি:গাছের আম পাড়া নিয়ে শিশুদের ঝগড়া এরপর বড়দের সংঘর্ষের ঘটনায় লিটন মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষে আরও অনন্ত ১২জন আহত হয়েছেন। নিহত লিটন উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্যলালপুর এলাকার আব্বাছ আলীর ছেলে।

শনিবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্যলালপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ২০ থেকে ২৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে মধ্যলালপুরের কাঞ্জিবাড়ি ও উমরাবাড়ির শিশুদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে রাতেই উভয়পক্ষের লোকজন সালিশ-দরবারে বসেন। রাতে আর সেই সালিশ-দরবার মীমাংসা হয়নি। কিন্তু উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

শনিবার সকালে হঠাৎ করেই উমরাবাড়ির মিশ্রি মিয়ার নেতৃত্বে ১২/১৩ জনের একটি দল কাঞ্জিবাড়িতে হামলা চালান। এ সময় উভয়পক্ষ লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে কাঞ্জিবাড়ির লিটন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটেছে। ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা