সারাদেশ

লকডাউনে নড়াইলে ৩ দিনে ৫৪ মামলা

শরিফুল ইসলাম (নড়াইল প্রতিনিধি) : নড়াইলে করোনা প্রতিরোধে এবং সচেতনা বৃদ্ধি করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত জরিমানা ও মাস্ক বিতরণ করেছেন। গত তিনদিনে জেলার তিন উপজেলায় ৫৪টি মামলা এবং ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা করেছে।

জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল থেকে দেশে ২১ এপ্রিল পর্যন্তু লকডাউন শুরু হয়। ইতিমধ্যে তিনদিন অতিবাহিত হয়েছে। তিনদিনে জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনারগণ ভ্রাম্যমান অদালত পরিচালনা করেন। এর মধ্যে ১৪ এপ্রিল জেলায় ৪টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় এতে ২১ টি মামলায় ২১ জনকে ১৬ হাজার ১শত টাকা জরিমানা করা হয়।

১৫ এপ্রিল জেলায় ৫টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় এতে ১৬ টি মামলায় ১৬ জনকে ৯ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়।

১৬ এপ্রিল জেলায় ৫টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় এতে ১৭ টি মামলায় ২৫ জনকে ২৯ হাজার ৬শত টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি জেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানও চালানো হচ্ছে। গত তিনদিনে জেলার তিন উপজেলায় ৫৪টি মামলা এবং ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, ৫টি গণমাধ্যম সংগঠন এবং ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে লক্ষাধিক টাকার সুরক্ষা সামগ্রী ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা