প্রতীকী ছবি
সারাদেশ

বিয়ের প্রস্তাব প্রত্যাখান, অভিমানে....

সুনামগঞ্জ প্রতিনিধি: বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে দেখা করতে না পারায় অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৬ এপ্রিল) লাশ ময়না তদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ।

এ ঘটনায় জগন্নাথপুর থানা পুলিশ জয়দা গ্রামের মৃত সানুর মিয়ার মেয়ে প্রেমিকা শারমীন বেগম (১৯) ও তাঁর চাচা শাহীনুর মিয়াকে (৩৮) সন্দেহজনকভাবে আটক করে শুক্রবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কোনারাই গ্রামের আব্দুল করিমের ছেলে সিদ্দিক আলীর সঙ্গে জয়দা গ্রামের মৃত সানুর মিয়ার মেয়ে শারমীন বেগম (১৯) এর প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে শারমীনের বাড়ি বিয়ের প্রস্তাব দেওয়া হয়। তবে প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে। এরপর প্রেমিক সিদ্দিক আলী প্রেমিকার সঙ্গে গতকাল বৃহস্পতিবার বিকেলে দেখা করতে তাঁর বাড়িতে যায়।

দেখা করতে না পেরে গ্রামের এক যুক্তরাজ্য প্রবাসীর পরিত্যক্ত বাড়ির গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে লাশ দেখে এলাকাবাসী জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক রাজিব রহমান বলেন, প্রেমঘটিত কারণে সিদ্দিক আলী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে । আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর আজ শুক্রবার বিকেলে পরিবারের নিকট হস্তান্তর করেছি। এ ঘটনায় সন্দেহজনকভাবে আটককৃত দুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা