সারাদেশ

চুয়াডাঙ্গায় লকডাউনে কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গাঃ করোনাভাইরাসের ভয়াবহ দ্বিতীয় ঢেউ চলছে। প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে দেশেজুড়ে সর্বাত্মক কঠোর লকডাউন আরোপ করেছে সরকার।

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও বৃহস্পতিবার অনেক কৌতূহলী মানুষ বের হচ্ছেন। ফলে লকডাউনে দ্বিতীয় দিনে নতুন করে কঠোর অবস্থান নিয়ে নজরদারি করছে চুয়াডাঙ্গা পুলিশ-প্রশাসন।

জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারিসহ সবধরনের অফিস, গণপরিবহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ মাঠ পর্যায়ে নিশ্চিত করতে চুয়াডাঙ্গায় বিভিন্ন মোড়ে মোড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

সরেজমিনে দেখা গেছে, শহরের চৌরাস্তার মোড়, একাডেমী মোড়, কোর্ট মোড়, বাস টার্মিনাল, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সকাল থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। যারা অপ্রয়োজনে গাড়ি ও মোটরসাইকেল নিয়ে বাইরে বের হচ্ছেন তাদের ভ্রাম্যমান আদালতের মুখোমুখি হয়ে গুনতে হচ্ছে জরিমানা।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, অনেকেই বিনা প্রয়োজনে রাস্তায় ও মোটরসাইকেল নিয়ে বাইরে বের হচ্ছেন। কী কারণে বের হয়েছেন এসব প্রশ্নের সদুত্তর দিতে যারা পারছেন তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে ছেড়ে দেয়া হচ্ছে । আর যারা সদুত্তর দিতে পারছেন না তাদের জরিমানা করা হচ্ছে। এছাড়াও কাঁচা বাজারে সামাজিক দূরুত্ব না মানায় তাদের জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ জানান, সকাল থেকেই সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। অনেকেই অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছেন। আমরা তাদের বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠাচ্ছি। এছাড়া কেউ যেন দোকান, মার্কেট খোলা না রাখে সেদিকেও খেয়াল রাখছি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা