সারাদেশ

ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- নগরীর সানকিপাড়া এলাকার নাসিমের ছেলে সায়েম (৭), একই এলাকার রতন মিয়ার ছেলে আহাদ (১০) ও শহীদুল ইসলামের ছেলে জিহাদ (৮)।

বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক কাফিয়া ফেরদৌসী।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার মজিবুর রহমান বলেন, জয়নুল উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদে পাঁচজন শিশু খেলতে খেলতে পানিতে নামে। পরে তাদের মধ্যে দুজন পানি থেকে উঠতে সক্ষম হলেও বাকি তিনজন পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই তিন শিশুকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে আসে।

কাফিয়া ফেরদৌসী বলেন, দুপুর ২টার পরে একসঙ্গে প্রথম দুই শিশু আসে। তারপর ইমারজেন্সি থেকে আরো এক শিশুকে আনা হয়। কিন্তু তাদের কাউকে আমরা জীবিত পাইনি।

সান নিউজ/আরএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা