গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
সারাদেশ

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালকসহ আরো তিন জন।

বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে আনিছুর রহমান (৩০), তার মা রেহেনা বেগম (৫০), স্ত্রী রাজিয়া সুলাতানা (২৫) ও শ্যালক গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুরের গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদ (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে গোবিন্দগঞ্জ থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে কালিতলা এলাকায় মালবোঝাই একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সাত যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। অপর আহত আনিছুর, তার মা ও স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম জানান, আহতদের মধ্যে গোবিন্দগঞ্জ হাসপাতালে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিন জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রাতে তাদের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুসহ দুইজন চিকিৎসাধীন আছেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় কাভার্ড ভ্যানটিকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা দায়ের করা হচ্ছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা