সারাদেশ

লকডাউনের মধ্যেই কাভার্ডভ্যানচাপায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: কঠোর লকডাউনের প্রথম দিনে গাইবান্ধায় কাভার্ডভ্যানের চাপায় জাহিদ হাসান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ই এপ্রিল) দুপুরে উপজেলার দরবস্ত কালিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গপুরের আবু তাহেরের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি আটোভ্যানকে পেছনে থেকে মালবোঝাই একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় জাহিদের মৃত্যু হয়। পরে গুরুতর আহত বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা