সারাদেশ

নির্মাণের তিন বছরের মাথায় ধসে পড়ল ব্রিজ

শামীম রেজা, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া-কৈতরা সড়কের বাইতরা ঘোনাপাড়া ব্রিজ নির্মাণের তিন বছর যেতে না যেতেই ধসে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পুটাইল, বেতিলা, মিতরা ও বলধারা ইউনিয়নের হাজার হাজার মানুষ। ব্রিজ ধসে পড়ায় প্রায় ২ মাস ধরে যানবান চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে জানা যায়, মানিকগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৭-২০১৮ অর্থবছরে বাইতরা ঘোনাপাড়া এলাকায় ৩০ লাখ ৭৭ হাজার ৬৫৭ টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘের ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্ত নির্মাণের তিন বছর না যেতেই ব্রিজের পশ্চিম পাশের দুটি পাখা ধসে পড়েছে। ফলে ব্রিজটি নিজের দিকে ডেবে গেছে। এছাড়া দুই পাশের ও তলদেশের মাটি সরে যাওয়ায় ফাটল দেখা দেয়।

হাসলী এলাকার আব্দুল আজিজ জানান, ২০১৭-২০১৮ অর্থবছরে বাইতরা এলাকায় ৪০ ফুট দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্ত নির্মাণের ২-৩ বছর যেতে না যেতেই ব্রিজের পশ্চিম পাশের দুটি পাখা ধসে পড়েছে। এছাড়া দুই পাশের ও তলদেশের মাটি সরে যাওয়ায় ফাটল ধরেছে পুরো ব্রিজ। যেকোনো সময় ব্রিজটি ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরো জানান, ঠিকাদার প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করলে এত তাড়াতাড়ি ব্রিজটির এ অবস্থা হতো না।

কাফাটিয়া গ্রামের কবির হোসেন জানান, কাফাটিয়া থেকে বাইতরা মোড় পর্যন্ত দুরত্ব মাত্র আড়াই কিলোমিটার। গাড়ি ভাড়া মাত্র ১৫ টাকা। ব্রিজটি ধসে যাওয়ায় বেতিলা মিতরা হয়ে ৬০ টাকা ভাড়া দিয়ে প্রায় ১৫ কিলোমিটার সড়ক ঘুরে আসতে হয়। এতে সময় ও টাকা দুটোই নষ্ট হয়। মানুষের চলাচলের স্বার্থে ব্রিজটি দ্রুত সংস্কার করা দাবি জানান তারা।

পুটাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল মোল্লা জানান, গত বছরের বন্যায় ব্রিজের তলদেশের মাটি সরে গিয়ে ২০ ফুট গভীর খাদ তৈরি হয়েছে। দুই পাশের মাটি ধসে গেছে। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। ৩ এপ্রিল মানিকগঞ্জ পিআইও অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ব্রিজটি পরির্দশন করে গেছেন। তিনি আরো জানান, সাময়িকভাবে মানুষের চলাচলের জন্য ব্রিজের উত্তর পাশ দিয়ে বিকল্প মাটি ভরাট করে রাস্তা নির্মাণ কাজ হাতে নিয়েছি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা