সারাদেশ

হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী নিখোঁজ

চট্টগ্রাম ব্যূরো : হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে পাওয়া যাচ্ছে না। রোববার সন্ধ্যায় হাটহাজারী মাদরাসায় হেফাজতের বৈঠক শেষে শহরে ফেরার পথে নিখোঁজ হন তিনি।

সংগঠনটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস সোমবার দুপুরে এ তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন, বৈঠক শেষে সন্ধ্যায় হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় আজিজুল হক ইসলামাবাদী এবং তার মামাতো ভাই ইকবাল খলীলী ছিলেন। সেখান থেকেই ওই দুইজনের আর খোঁজ মিলছে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করেও তাদের অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানান মাওলানা মীর ইদ্রিস।

এদিকে আজিজুল হক ইসলামাবাদীর ছোট ভাই মোহাম্মদ ইরফান বলেন, আমার ভাই আজিজুল হক ইসলামাবাদী ও মামাতো ভাই ইকবাল খলীলীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। শুনেছি কালো একটি মাইক্রোবাস তাদের হাটহাজারী থেকে তুলে নিয়ে গেছে।

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আজিজুল হক ইসলামাবাদীর অবস্থান আমাদের জানা নেই। তিনি সরকারি কোন সংস্থার কাছে আটক হয়েছেন কি না এ ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা