সারাদেশ

তিন বছরও মেরামত হয়নি বন্যায় ভাঙা ব্রিজ

শামীম রেজা, মানিকগঞ্জ: বন্যায় তিন বছর আগে ভেঙে পড়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের বাবুপুর গ্রামের একটি ব্রিজ। ওই ব্রিজ দিয়েই চলাচল করে পাঁচ গ্রামের অন্তত কয়েক হাজার মানুষ। সরকারিভাবে ব্রিজটি মেরামত না করায় স্থানীয়দের উদ্যোগে ব্রিজের পাশেই নির্মাণ করা হয়েছে বাঁশের সেতু। ওই সেতু দিয়েই প্রতিদিন চলাচল করছে স্থানীয়রা। এতে করে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-২০১৩ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট প্রকল্পের আওতায় ২৬ ফুট দৈর্ঘ্যরে ওই ব্রিজটি নির্মিত হয়। ২০১৭ সালের বন্যায় ব্রিজটি ভেঙে পড়ে।

বাবুপুর গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল জানান, তিন বছর আগে বন্যায় ব্রিজটি ভেঙে গেছে। ওই ব্রিজ দিয়ে জামালপুর, বাবুপুর, কচুয়া, খোদা নওদা ও ইজদিয়া গ্রামের হাজারো মানুষ চলাচল করে। সম্প্রতি স্থানীয়দের উদ্যোগে ওই ভাঙা সেতুর পাশে বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে। পায়ে হেঁটে কোন রকম চলাচল করা গেলেও সেতু দিয়ে পাড় হতে পারে না কোন যানবাহন।

একই গ্রামের কৃষক হাসান আলী জানান, এই বাঁশের পুল দিয়ে কোন মালামাল আনা নেওয়া করা যায় না। অনেক পথ ঘুরে ভিন্ন পথে কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল আনা নেওয়া করা হয়। যেকারণে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে।

ইজদিয়া গ্রামের মনসুর উদ্দিন, কচুয়া গ্রামের সুলতান মাতবর জানান, সরকার যদি আমাদের এই বিজটি দ্রুত নির্মাণ করে দেয় তাহলে আমাদের হাজার হাজার মানুষের অনেক উপকার হতো।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান জানান, ভেঙে যাওয়া
ব্রিজের স্থানে ৫০ ফুট দৈর্ঘ্যরে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ব্রিজের কাজ শুরু হবে। ব্রিজটি নির্মাণ হলে স্থানীয়দের ভোগান্তি কমে যাবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা