সারাদেশ

চলাচল নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : কোভিড-১৯ নিয়ন্ত্রণে চলাচল নিষেধাজ্ঞা অমান্য করে নৈশ কোচ যোগে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ায় নাজ ক্লাসিক পরিবহন নামে একটি শৈ কোচের চালক ফারুক হোসেন ও সুপারভাইজার নুরুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত যাত্রী পরিবহন ও মাস্ক ব্যবহার না করায় অপর ১০ জনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জেলার রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী বাজারে অভিযান চালিয়ে রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা উপরোক্ত দণ্ডে দণ্ডিত করেন।

দণ্ডিতরা হলেন- ঢাকাগামী নাইট কোচ নাজ ক্লাসিক পরিবহন (ঢাকা মেট্রো ব-১১৬৩৯৬) এর ড্রাইভার ফারক আহম্মেদ ও সুপারভাইজার নুরুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনাকালে সরকারি নিষেধ অমান্য করে এবং স্বাস্থ্যবিধি অমান্য
করে ২০ জন যাত্রীকে জীবনের ঝুঁকির মধ্যে ঢাকা নৈশ কোচ নাজ ক্লাসিক পরিবহনে করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এ অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় সুপারভাইজার নুরুজ্জামানকে ৫ হাজার টাকা ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালক ফারুক হোসেনকে সড়ক পরিবহন আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অটো রিকশায় সিট ফাঁকা না রেখে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় ৪ অটোচালক এবং মাস্ক ব্যবহার না করায় ৬ জন পথচারীকে অর্থদণ্ড করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। ঠাকুরগাঁও-পন্চগড় সড়কে এবং সালন্দর চৌধুরীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপরোক্ত দণ্ড প্রদান করেন।

সান নিউজ/বি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা