সারাদেশ

সরকারি কলেজের ৩২ শিক্ষার্থী মেডিকেলে সুযোগ পেলেন 

রেজাউল করিম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজ। সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তির সুযোগ পেয়েছেন এ কলেজ থেকে ৩২ জন শিক্ষার্থী।

গত রোববার এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত এ ফলে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা এ কৃতিত্ব অর্জন করে। এ নিয়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী আসিফ আব্দুল্লাহ বলেন, খুবই আনন্দ লাগছে, ছোটকালের স্বপ্ন যেনো বাস্তবায়নের পথে। এ সুযোগ পাওয়ার পেছনে আমাদের শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা ছিল। একই কথা জানান কুমিল্লা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া মোছা. সুমাইয়া খাতুন ও রাজশাহী মেডিকেল কলেজে সুযোগ পাওয়া মোছা. সামিয়া খাতুন।

এবার এইচএসসি পরীক্ষায় ওই কলেজের বিজ্ঞান বিভাগ হতে ৩২০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে অটোপাস করেন। তাদের সবাই এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এদিকে মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়ার সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ টি.এম সোহেল।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা