সারাদেশ

সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বকেয়া বেতনের দাবিতে ভার্সেটাইল অ্যাটেয়ার নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা অবরোধ ও বিক্ষোভ করেছে ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল ) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবি তুলে বিক্ষুব্ধ শ্রমিকরা।

শ্রমিকরা জানান, ভার্সেটাইল অ্যাটেয়ার পোশাক কারখানায় কয়েক শতাধিক পোশাক শ্রমিক কাজ করেন। এদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। এর আগে বেতনের দাবি তুলে ৩১ মার্চ শ্রমিক অসন্তেুাষ শুরু হয় কারখানায়। সেই দিন শিল্প পুলিশ কার্যালয়ে কারখানার মালিক, শ্রমিক বসে সিদ্ধান্ত হয় ৮ এপ্রিল বেতন দেওয়ার কথা। কিন্তু আজ সকাল থেকে মালিক পক্ষ বেতন না দিয়ে নানা টাল বাহানা করে।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সান নিউজ/এলএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা