সারাদেশ

মোশতাকের ছবি দিয়ে ক্যালেন্ডার, মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : শতবর্ষের ঐতিহ্যবাহী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বাৎসরিক ডায়েরি ও ক্যালেন্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি খন্দকার মোশতাকের ছবি প্রকাশ করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন মুক্তিযোদ্ধারা।

সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ও একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এডওয়ার্ড কলেজের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজিজুর রহমান টিংকু, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা সদর উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলী জব্বারসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, সারা বাংলাদেশের মধ্যে পাবনার কালের স্বাক্ষী শতবর্ষের ঐতিহ্যমন্ডিত সরকারি এডওয়ার্ড কলেজের সুনাম রয়েছে। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. হুমায়ুন কবীর মজুমদার, তিনি একজন দুর্নীতি পরায়ন এবং অসৎ মানুষ। তিনি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই সময়ে পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর খুনি মোশতাকের ছবি দিয়ে ডায়েরি ও ক্যালেন্ডার প্রকাশ করেছেন। শুধু তাই নয়, সেটি তিনি বিভিন্ন স্থানে বিতরণও করছেন।

বিষটির সঠিক তদন্ত করে অধ্যক্ষসহ এই কাজের সাথে যেসকল শিক্ষক, কর্মকর্তা জড়িত রয়েছে তাদের অপসারণসহ ও বিচারের দাবি জানান মুক্তিযোদ্ধারা।

এ বিষয়ে কথা বলার জন্য কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবীর মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা