সারাদেশ

ফেরিতে আগুন লেগে পুড়ল ৫ ট্রাক ও পিকআপ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : মেঘনা নদী‌তে কলমীলতা না‌মে এক‌টি ফে‌রি‌তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪-৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পু‌ড়ে গে‌ছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভো‌রের দি‌কে ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার ম‌তিরহাট সীমানার মাঝামা‌ঝি মেঘনা নদী‌তে এ ঘটনা ঘ‌টে।

আগুন নিয়ন্ত্রণে কাজ কর‌ছে ফায়ার সা‌র্ভিস ও নৌ পু‌লিশ সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

ভোলার ই‌লিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন পাল জানান, লক্ষ্মীপুরের মজু‌চৌধুরী ঘাট থে‌কে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নি‌য়ে ভোলার ই‌লিশা আস‌ছিল ফে‌রি‌টি। ভোলার চর ও ম‌তিরহাট সীমানার মাঝামা‌ঝি মেঘনা নদী‌তে আস‌লে আগুন ধরে যায়। ‌

ফে‌রি‌তে থাকা এক‌টি কক‌সি‌টের পিকআপ ভ্যান থে‌কে আগু‌নের সূত্রপাত। এতে মুহূর্তের ম‌ধ্যে আগুন‌ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। সকাল সোয়া ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪-৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পু‌ড়ে গে‌ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা