সারাদেশ

রংপুরে খাটের নিচে টিসিবির তেল

রংপুর প্রতিনিধি:

সাধারণ ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রির জন্য টিসিবি’র ১,২৩৮ লিটার সয়াবিন তেল রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) খাটের ভিতর থেকে উদ্ধার করে। এ ঘটনায় ০২ জনকে আটক করেছে পুলিশ।

১৫ এপ্রিল রাত ১০ টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), জনাব উত্তম প্রসাদ পাঠক এ তেল উদ্বার করেন।

পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ হানিফ মিয়ার রংপুরের মধ্যপার্বতীপুর এলাকার ১৭ নং ওয়ার্ডের রোপ-১/৪ এর ২২ নম্বর বাড়ীতে তল্লাশী চালায় পুলিশ। এ সময় ঘড়ের বক্স খাটের ভিতরে রক্ষিত অবস্থায় বসুন্ধরা ব্রান্ডের টিসিবি’র ১,২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করে জব্দ করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ ২৩,৮০০ টাকা।

এই সয়াবিন তেল অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয় বলে জানায় পুলিশ।

এ ঘটনার সাথে জড়িত থাকায় অভিযুক্ত মোঃ হানিফ মিয়া ও মোঃ লাল মিয়াকে কোতয়লী থানা গ্রেফতার করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), জনাব উত্তম প্রসাদ পাঠক জানান, ধৃত আসামীসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা