সারাদেশ

নিরন্ন মানুষদের খাদ্য উপহার দিয়ে বর্ষবরণ!

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা এবার ভিন্নভাবে নতুন বছরকে বরণ করেছেন।

এসব কর্মকর্তা তাদের নিজেদের বেতনের টাকা দিয়ে প্রায় দুই শতাধিক নিরন্ন মানুষদের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে তাদের পহেলা বৈশাখের আনন্দ ভাগ করে নিয়েছেন।

যতদিন করোনা থাকবে ততদিন এসব কর্মকর্তা তাদের বেতনের একটি অংশ নিরন্ন মানুষদের জন্য ব্যয় করবেন বলে জানিয়েছেন ইউএনও এস এম মাহফুজুর রহমান।

তবে আগামীতে তারা ভিন্নভাবে খাদ্যসামগ্রী বিতরণ করবেন বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। এ ক্ষেত্রে টিম কোটালীপাড়া নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। চালু করা হয়েছে একটি মোবাইল সেবা হটলাইন।

নিরন্ন মানুষদের পক্ষ থেকে এই ফেসবুক পেজ বা মোবাইল হটলাইনে যোগাযোগ করলেই তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।

সরকারি কর্মকর্তাদের এই উদ্যোগকে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাগত জানিয়েছে।

উপজেলা সদরের এক বাসিন্দা বলেন, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। করোনাভাইরাসের কারণে এক মাস ধরে আমার ব্যবসা বন্ধ। বর্তমানে সংসার চালানো আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় আমি ইউএনও এস এম মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে পয়লা বৈশাখের দিনে আমার বাড়িতে তিনি গোপনে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

উপজেলার কুশলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বলেন, আমাদের উপজেলার সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা যে উদ্যোগটি গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশাংসার দাবি রাখে। এসব কর্মকর্তারা তাদের রুটিন মাফিক দাফতরিক কাজের বাইরে এসে এই দুর্যোগময় সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। এটা কোটালীপাড়ায় একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ ব্যাপারে ইউএনও এস এম মাহফুজুর রহমান বলেন, আমরা টিম কোটালীপাড়া আমাদের সর্বোচ্চটুকু দিয়ে জাতির এই দুঃসময়ে মানুষের পাশে থাকতে চাই। যেসব পরিবার দেখতে সচ্ছল কিন্তু প্রকৃত পক্ষে অসচ্ছল এবং লজ্জায় কাউকে তাদের সমস্যার কথা বলতে পারেন না, আমরা এসব মানুষদের নিরবে সেবা দিতে চাই।

এ বিষয়ে ডিসি শাহিদা সুলতানা বলেন, এমন একটি দুর্যোগের মধ্যে “টিম কোটালীপাড়া” এগিয়ে এসেছে, মানুষকে সহয়তা করছে এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, পাশাপাশি সমাজের যারা বৃত্তবান আছেন তাদেরকেও এমন ধরনের উদ্যোগ গ্রহণ করারও আহ্বান জানাই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা