সারাদেশ

মুকসুদপুরে গণধর্ষণের শিকার গৃহবধূ 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষিতার স্বামী ৩ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

সোমবার (৫ এপ্রিল) ভিকটিমের ডাক্তারি পরীক্ষা গোপালগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, রোববার (৪ এপ্রিল) রাতে গোবিন্দপুর ইউনিয়নের কদমপুর দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষকরা গৃহবধূর কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ঘরে থাকা নগদ ৯ হাজার টাকাও নিয়ে যায়।

আসামিরা হলো- কদমপুর গ্রামের গফুর শেখের ছেলে হেমায়েত (৩৫), নান্নু শেখের ছেলে বশির শেখ (২৫) ও মনির মোল্যার ছেলে ইয়াসিন মোল্যা (২৩)।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার আমিনুর রহমান জানান, মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের কালিদহরপাড় এলাকার একটি বাড়িতে ধর্ষণের শিকার ওই নারী ও তার স্বামী ভাড়া থাকেন। তার স্বামী মুকসুদপুর শহরের একটি রেস্টুরেন্টের বাবুর্চি হিসেবে কাজ করেন। ঘটনার সময় ওই গৃহবধূ ফাঁকা বাড়িতে একা ছিলেন। ওই আসামিরা গৃহবধূর বাসায় গিয়ে মেয়েলি কণ্ঠে ডেকে তাকে ঘরের দরজা খুলতে বলে। তখন কিছু না বোঝার আগেই তারা ঘরে ঢুকে পড়ে। এরপর ঘরে থাকা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে ওই তিন আসামি।

সান নিউজ/বিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা