সারাদেশ

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার আসামি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : গত ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হামলা ভাঙচুরের সময় শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার মামলার আসামি আরমান আলিফকে (২২) ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করেছে র‍্যাব ১৪ এর আভিযানিক দল।

এ বিষয়ে সোমবার (৫ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়াতনে সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন র‍্যাব ১৪ অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত। এর আগে রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জেলার নাসিরনগর উপজেলার ফুলকাকান্দি গ্রামের শুকুর মিয়ার ছেলে।

লে. কর্নেল আবু নাঈম মো. তালাত সাংবাদিকদের জানান, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে শহরের কাজীপাড়া ভাড়া বাসা থেকে ম্যুরাল ভাঙার কাজে ব্যবহৃত শাবল, একটি অবৈধ পিস্তল, ২টি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় সাংবাদিকরা তার দলীয় পরিচয় জানতে চাইলে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব ১৪ সহকারী পরিচালক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা