সারাদেশ

ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে ট্রলারে পারাপার

নিজস্ব প্রতিনিধি, ভোলা : সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই লকডাউনের প্রথম দিন জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার ও সি-ট্রাকে যাত্রী পারাপার করছে।

সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ ভোলায় এসেছে। লকডাউনের সময় পরিবার-পরিজনের সঙ্গে থাকার জন্যই ভোগান্তি উপেক্ষা করে এসব মানুষ বাড়ি ফিরেছেন বলে দাবি তাদের।

সকাল থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে ধারণক্ষমতার দিগুণ যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাটে আসে বিআইডব্লিউটিসির সিট্রাক খিজির ৫ ও খিজির -৮। যাত্রী নামিয়ে সিট্রাক ২টি লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে যায়। ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে আসা লঞ্চ এমভি দোয়েল পাখি একই সময়ে ইলিশা আসে সহস্রাধিক যাত্রী নিয়ে। লঞ্চ সিট্রাকের পাশাপাশি মেঘনার ডেঞ্জার জোন পাড়ি দিয়ে ছোট ছোট জেলে ট্রলারে করে ঘরে ফেরা শত শত মানুষ আসতে দেখা গেছে।

সকাল থেকেই ট্রলারে যাত্রী আসা অব্যাহত রয়েছে। তবে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা না করে গাদাগাদি করে এসেছেন এসব যাত্রীরা।

তবে লকডাউন অমান্য করে ভোলা-লক্ষ্মীপুর রুটে ট্রলার ও সি-ট্রাকে যাত্রী পারাপার করায় চালকসহ ৩টি ট্রলার আটক করা হয়েছে বলে জানান নৌ থানার ওসি সুজন পাল।

এদিকে, স্থলে যানবাহনের ওপর নিষেধাজ্ঞা থাকলে বাস, সিএনিজ, অটোরিকশায় এসব যাত্রী পরিবহন করতে দেখা গেছে। লঞ্চ ও ফেরিঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তদারকি দেখা যায়নি।

আর ভোগান্তির পর ঝুঁকি নিতে বাধ্য হওয়ার কথা জানিয়েছে যাত্রীরা। আর যাত্রীদের নিরাপদে পৌঁছাতেই ট্রলারে পারাপারের কথা জানিয়েছেন চালক।

সান নিউজ/আইআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা