সারাদেশ

নদীর ক্যানেল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে নদীর ক্যানেল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ এপ্রিল) বিকেল চারটার দিকে আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের আত্রাই নদীর ক্যানেল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, নদীর ক্যানেলে বিকেল চারটার দিকে এক ব্যক্তি গোসল করতে গেলে লুঙ্গি দিয়ে বাঁধা কোন একটি জিনিস ভাসতে দেখেন। কাছে গিয়ে দেখেন একটি নবজাতক। পরে থানায় খবর দেওয়া হয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, আত্রাই নদীর ক্যানেলে নবজাতকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা একদিনের বাচ্চা হবে। জন্মের সাথে সাথে শিশুটিকে কেউ হত্যা করে লুঙ্গি দিয়ে বেঁধে নদীর ক্যানেলে ফেলে রেখে যায়। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা