সারাদেশ

বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা পেল স্কুল ভ্যান 

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে অটো ভ্যান ও ফ্যান দিয়েছে রোটারি ক্লাব।

রোটারি ক্লাব স্কাইন ঢাকার আয়োজনে ও ১৭টি ক্লাবের সহযোগিতায় শনিবার (৩ এপ্রিল) দুপুরে ভোলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ফারুক, রোটারি ক্লাব প্যারাগন সভাপতি শেখ সাদী খান, রোটারি ক্লাব গ্রেটার সভাপতি শহীদুল্লাহ কাওসার, রোটারি ক্লাব ধানমন্ডী সেন্টাল সভাপতি আমার উল হক কনক, গ্রেটার সাবেক সভাপতি নাজমুল হোসাইন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাব অপু।

শুভেচ্ছা বক্তব্য রোটারি ক্লাব স্কাইলাইন ঢাকার সদস্য মেজবাহ উদ্দিন শিপু, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. কবির হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রোটারি ক্লাব অব স্কাইলাইন ঢাকার সভাপতি প্রভাষক খাদিজা আকতার স্বপ্না।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিক ও সংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। এর আগে এ স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ করে ক্লাবটি।

সান নিউজ/আইআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা