সারাদেশ

কুতুপালংয়ে আগুনে ঘুমন্ত তিন রোহিঙ্গার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা শিবির-সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও কয়েকজন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে আগুন লাগে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমদাদুল হক।

শুক্রবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় সাত-আটটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে গেছে।

নিহত ব্যক্তিরা হলেন কুতুপালং ১০ নম্বর ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা সৈয়দ আলমের ছেলে আরমান উল্লাহ (২০), মো. মোস্তফার ছেলে ফরিদুল ইসলাম ও আমান উল্লার ছেলে মোহাম্মদ আয়াস। তারা সবাই কুতুপালংয়ের স্থানীয় ছৈয়দুল মোস্তফার দোকানের কর্মচারী।

এ বিষয়ে কুতুপালংয়ের ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, অনেক দোকানের কর্মচারীরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ওই তিনজন বের হতে পারেনি। ঘুমন্ত অবস্থায় পুড়ে তারা মারা গেছেন।

উখিয়া ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমদাদুল হক বলেন, কয়েক ঘণ্টার চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের পার্শ্ববর্তী ফিল্ড হাসপাতালগুলোয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা