সারাদেশ

‘হেফাজতের কাঁধে ভর করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বিএনপি-জামাত’

নিজস্ব প্রতিনিধি, পাবনা : রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে হেফাজতের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

মঙ্গলবার (৩০ মার্চ ) দুপুরে পাবনা সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, ২০১৩ সালে একই কায়দায় মাদ্রাসা ছাত্রদের বিভ্রান্ত করে বিএনপি ও জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়নে বাধাগ্রস্থ্য করার ষড়যন্ত্র করেছিলো। সরকার জনগণকে সাথে নিয়ে তাদের কঠোরভাবে দমন করে। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

পরে তিনি প্রধান অতিথি হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’-এর উদ্বোধন করেন।

সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্যে বিএনপি-জামাত ও হেফাজতের উদ্দেশ্যে বলেন, ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়, ইসলাম হলো শান্তির ধর্ম। অথচ আপনারা ধর্মকে ব্যবহার করে নিজেদের সুবিধা হাসিলে অপধর্মের কাজ করছেন। গরীব, অসহায় এতিম শিশুদের ব্যবহার করে নিজেদের ফায়দা লোটার অপচেষ্টা বন্ধ করুন। না হলে সরকার কঠোরভাবে আপনাদের দমন করবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. রোস্তম আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৪ আসনের সাংসদ আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাব জর্জ, কুষ্টিয়া-১ আসনের এমপি আ কা ম সরোয়ার জাহান, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল প্রমুখ।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা