সারাদেশ

গভীর রাতে খামারে আগুন, পুড়ে ছাই গরু ছাগল

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের খাসকান্দি মধ্যপাড়া গ্রামে সোমবার দিবাগত রাতে চা বিক্রেতা মোঃ বাচ্চু মিয়াজী (৫০) রান্না ঘরের সাথে যৌথ গরু খামার ও নিত্য প্রয়োজনীয় মালামালসহ মৌসুমী ফসল আগুনে পুড়ে ছাই হয়েছে। এ সময় আগুনে উন্নত জাতের বিদেশি দুধেল গাভী ও বাছুরসহ তিনটা ছাগল পুড়ে ছাই হওয়ায় ওই দরিদ্র চা-বিক্রেতার আহাজারিতে শোকের বাতাস ভারি হয়ে উঠছে।

ক্ষতিগ্রস্ত বাচ্চু মিয়াজী জানান, মঙ্গলবার গভীর রাতে হঠাৎ প্রতিবেশীর ডাক শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে আগুন জ্বলছে। পরে প্রতিবেশীদের নিয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি কিন্তু এরই মধ্যে গরু, ছাগল সহ গোয়াল ঘর পুড়ে যায়। এ সময় খামারে থাকা পাঁচটি পশু আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। যার মধ্যে দুইটি বিদেশি দুধেল গাভী ছিল। এছাড়া গোয়ালঘরে সাংসারিক নিত্য প্রয়োজনীয় মালামাল রাখা ছিলো, সেগুলো পুড়ে ছাই হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার অধিক। সব হারিয়ে আমি এখন পথে বসে গেছি।

অগ্নিকান্ডের কারণ জানতে চাইলে প্রত্যক্ষদর্শীরা জানান, এটা দুবৃত্তায়নের কুট-কৌশল দ্বারাই সম্ভব। কারণ গরুর খামারে কোনো প্রকার বৈদুতিক লাইন ছিলো না। এছাড়া অল্প কয়েকদিনের ব্যবধানে ইউনিয়নের বিভিন্ন গ্রামে একইভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন ইউপি মেম্বর আবুল কাশেম ব্যাপারী।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন জানান, সম্প্রতি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার ইউনিয়নের হোগলাকান্দী গ্রামে গত সপ্তাহে একরাতে চারটা বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সোমবার রাত্রে খাসকান্দি গ্রামে যে ঘটনাটি ঘটেছে খুবই দুঃখজনক উনি একজন দরিদ্র মানুষ পেশায় চায়ের দোকানদার।

তিনি আরো বলেন, সরকারকে বিতর্কিত করার লক্ষ্যে একটি সংঘবদ্ধচক্র আইনশৃঙ্খলা অবনতি করার জন্য এই কাজ করছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের তদন্ত সাপেক্ষে ইউনিয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ইউপি চেয়ারম্যানের সমন্বয়ে টহল পুলিশের দ্বারা জোরদার পাহারা নিশ্চিত করতে একান্ত দাবি করছি।


সান নিউজ/বিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা