সারাদেশ

বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত ছিল: নানক

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় জড়িত ছিলেন বিএনপি’র প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান।

রোববার (২৮ মার্চ ) রাতে শহরের কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জেলা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অসাম্প্রদায়িক এ দেশে কোনো জঙ্গি গোষ্ঠী অপকর্ম করে পার পাবে না। এদের পেছনে যারা কাজ করছেন কিংবা যারা মদদ দিচ্ছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে। মনে রাখবেন, এটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশ। এ দেশে কোনো সন্ত্রাসী কর্মকান্ড করা যাবে না বা সেটা মেনে নেওয়া হবে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার ও রাজনগর আসনের সাংসদ সদস্য নেছার আহমদ,কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো.কামাল হোসেন ।

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের এককালীন অনুদান প্রদান, ছাত্র-ছাত্রীদের বৃত্তির অর্থ প্রদান, গৃহহীনদের গৃহের মালিকানা দলিলপত্র বিতরণ, সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ, কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়। পরে রাতে সেই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সান নিউজ/এসকেডি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা