সারাদেশ

নড়াইলে হরতালের প্রতিবাদে ছাত্রলীগের মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে হেফাজতের ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মার্চ ) দুপুরে সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে রুপগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুচিরপোল এলাকায় এসে শেষ হয়।

সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ সিকদার, পৌর ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম রাকিব প্রমূখ।

এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে নড়াইলে হেফাজতের ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি। রোববার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান খোলাসহ যানবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ জানায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি নড়াইলে। সকাল থেকে দূরপাল্লার যানবাহনসহ সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালত, ব্যবসা-বানিজ্য, ব্যাংক-বীমা অন্যান্য দিনের মতই চলছে। শহরের গুরুত্বপূর্ণস্থান পুরাতন বাস টার্মিনাল, নতুনস্ট্যান্ড, চৌরাস্থাসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া ডিবি পুলিশের একাধিক টিম শহরে অবস্থান করছে।


সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা