সারাদেশ

ভৈরব নদে কয়লাবোঝাই জাহাজ ডুবি

নিজস্ব প্রতিনিধি, যশোর: ভৈরব নদে প্রায় ৭শ টন কয়লাবোঝাই ‘এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২’ নামের একটি কার্গোজাহাজ ডুবে গেছে।

শনিবার (২৭ মার্চ) সকালে যশোরের নওয়াপাড়ার রাজঘাট এলাকায় সাহারা গ্রুপের নিজস্ব ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় কোটি টাকার ক্ষতির দাবি করেছে আমদানিকারক এ প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার (২৩ মার্চ) অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ৭৬৫ টন কয়লা নিয়ে মংলা বন্দরের হাড়বাড়িয়া থেকে ‘এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২’ জাহাজটি অভয়নগরের নওয়াপাড়া নদী বন্দরের দিকে যাত্রা করে। গত বুধবার (২৪ মার্চ) রাতে কয়লাবোঝাই জাহাজটি নওয়াপাড়ার রাজঘাট এলাকায় নোঙ্গর করে। শনিবার (২৭ মার্চ) সকাল আনুমানিক ৮টার সময় জাহাজ থেকে কয়লা নামানোর কাজ শুরু হয়। প্রায় একঘণ্টা পর জাহাজের তলদেশ দিয়ে হ্যাজে পানি ঢুকতে শুরু করে। দেড় ঘণ্টার মধ্যে জাহাজটি ভৈরব নদে ডুবে যায়।

এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২ এর লস্কর মাহফুজ রহমান বলেন, ‘হ্যাজে ত্রুটির কারণে প্রায় ৭০০ টন কয়লাসহ জাহাজ ডুবে যায়। এসময় জাহাজে থাকা সকল স্টাফ নিরাপদে ঘাটে নেমে যান।’

এ ব্যাপারে সাহারা গ্রুপের নওয়াপাড়া অফিস ম্যানেজার রেদোয়ান বলেন, ‘ডুবে যাওয়া জাহাজে ৭৬৫ টন কয়লা ছিল। এরমধ্যে ৫০ থেকে ৬০ টন কয়লা উদ্ধার করা সম্ভব হয়েছে। হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।’

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা