সারাদেশ

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ ঝালকাঠিতে দু’দিনব্যাপী উৎসব

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠিতে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী উৎসব শুরু হয়েছে।

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু শনিবার (২৭ মার্চ) ভার্চুয়ালি যুক্ত থেকে উৎসব উদ্বোধন করেন।

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ডিসি অফিস প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেন। মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বক্তৃতা করেন।

শেখ রাসেল স্টেডিয়ামে আয়োজিত মেলায় সরকারি-বেসরকারি দফতর-প্রতিষ্ঠানের ৪০টি স্টল স্থান পেয়েছে।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা