সারাদেশ

৩৬ বছর ভাত খায়নি সাতক্ষীরার জোহরা বিবি!

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : জোহরা বিবির বয়স ৮৫ পেরিয়েছে। জন্ম দিয়েছেন ১৫ সন্তান। এর মধ্যে পাঁচ সন্তান মারাও গেছেন। এখনো দিব্য হেটে চলে বেড়ান তিনি। তবে জীবনের প্রায় অর্ধেকটা সময় ভাত না খেয়ে কাটিয়েছেন জোহরা বিবি। এখন চা-বিস্কুট খেয়ে দিন কাটে তার। ভাত না খেয়ে থাকার ব্যাপারটি পরিবারের কাছে স্বাভাবিক। তবে অপরিচিতদের কাছে তার ৩৬ বছর ভাত না খেয়ে থাকার বিষয়টি আশ্চর্যজনক মনে হয়।

জোহরা বেগম সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কুখরালী গ্রামের বাসিন্দা। তিনি ৩৬ বছর ভাত না খেয়েও ভালো আছেন। সকালের নাস্তা হিসেবে খান চা-বিস্কুট, দুপুরে মুড়ি ভিজিয়ে তরকারি এবং রাতে আবারো চা-বিস্কুট। মাঝে মাঝে মাছ-মাংস খান তিনি।

জোহারা বিবি বলেন, 'আমার আব্বা মান্দার মোড়ল ভারতের বশিরহাট থানার মেজ দারোগা ছিল। উত্তর ২৪ পরগনা জেলার সাকচুড়া গ্রামে ছিল আমাদের বাড়ি। ছোট বেলায় আব্বা আমাকে মোড়ল পরিবারে বিয়ে দেয়। আমার বয়স যখন তের বছর তখন আমার বড় ছেলের জন্ম হয়। আল্লাহ আমার ১৫ জন সন্তান দিয়েছেন।'

তিনি বলেন, 'আমার ছোট ছেলের জন্মের দুই তিন বছর পর আমার পেটে অনেক যন্ত্রণা হতো। ছেলেরা বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা করে পেট কাটতে (অপারেশন) হবে জানায়। কিন্তু আমিতো পেট কাটবো না। পেটের যন্ত্রণায় আমার খাওয়া কমে যায়। তখন আমি শাক-সবজি, তরকারি আর মুড়ি খেতাম। ভাত না খাওয়ায় পেটের যন্ত্রণা ধীরে ধীরে কমে যায়। এরপর থেকে আমি আর কখনো ভাত খাইনি।'

জোহরা বিবির বড় ছেলে নুর ইসলাম মোড়ল জানান, ছোট বেলা থেকে তার (জোহরা বেগম) পেটে একটু ব্যথা যন্ত্রাণা ছিল। ১৯৮৩-৮৪ সালের দিকে পেটের যন্ত্রণা বৃদ্ধি পায়। তাকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার জানায়, টিউমার হয়েছে অপারেশন করতে হবে। কিন্তু তিনি অপারেশন করবেন না। ডাক্তারের ওষুধ খায় এবং ভাত খাওয়া বাদ দেন তিনি। এতে তার পেটের যন্ত্রণা ধীরে ধীরে কমে যায়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা