সারাদেশ

স্বাধীনতা দিবসে প্রদর্শিত হবে সবচেয়ে বড় জাতীয় পতাকা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় স্বাধীনতা দিবসে প্রদর্শিত হবে কাপড়ের তৈরি সবচেয়ে বড় জাতীয় পতাকা। এটি তৈরি করছে বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সাড়ে ১৩ হাজার বর্গফুট আয়তনের পতাকা তৈরির কাজ প্রায় শেষ। এখন শুধু নির্দিষ্ট দিন-ক্ষণের অপেক্ষা।

অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, পতাকাটি দৈর্ঘ্যে ১৫০ ফুট ও প্রস্থে ৯০ ফুট। এর আগে শুধু কাপড় দিয়ে এত বড় পতাকা দেশের কোথাও তৈরি করা হয়নি। ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই পতাকা প্রদর্শন করা হবে।

পতাকা তৈরিতে কাজ করছেন বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী রঞ্জু, সুজন, বাবু, ইসমাইল হোসেন সনি, নাঈম, রেজওয়ানুল ইসলাম রুপম, আসিফসহ অনেকে। তারা বলেন, মূলত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুন কিছু করার পরিকল্পনা ছিল। যা দেশকে প্রতিনিধিত্ব করবে। আমাদের দেশপ্রেমের অন্যতম অংশ মানচিত্র ও জাতীয় পতাকা। মানচিত্র নিয়ে বিভিন্ন সময় অনেক কিছু করা হয়েছে। কিন্তু পতাকা নিয়ে এমনভাবে কিছু করা হয়নি। এ কারণে আমরা শুধু কাপড় দিয়ে সবচেয়ে বড় জাতীয় পতাকা তৈরি ও প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছি।

বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ডা. আরশাদ সায়ীদ বলেন, বগুড়ার কিশোর-তরুণসহ অনেকেই মুক্তিযুদ্ধে আমাদের শিক্ষার্থীদের ভূমিকা সম্পর্কে জানে না। জাতীয় পতাকার সঙ্গে আমরা মুক্তিযুদ্ধ কর্নারও করছি। আমাদের স্কুলের যেসব শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের ছবি ও ইতিহাস থাকবে সেখানে।

বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য নাহিয়ান আল মাহমুদ ও একেএম সোহেবুর রহমান বলেন, আমাদের জানা মতে এখন পর্যন্ত এটিই কাপড়ের তৈরি সর্ববৃহৎ জাতীয় পতাকা। পতাকা প্রদর্শনের পর আমরা কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠাব। এরপর স্বীকৃতি দেয়ার জন্য পরবর্তী পদক্ষেপ নেব।

বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফী বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা সবচেয়ে বড় জাতীয় পতাকা তৈরি করছে। পতাকার মাপ নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়েছে। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে আমাদের স্কুলের শিক্ষার্থীদের ভূমিকা সম্পর্কে সবাই জানতে পারবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা