সারাদেশ

রাঙামাটিতে করোনা সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানো গেলেই করোনার দ্বিতীয় ঢেউ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। তিনি বলেন, ‘আমরা একটি করোনা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনার প্রকোপ থেকে বাঁচা সম্ভব’। তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা সবাই সচেতন হলে এবং স্বাস্থ্য বিধি মেনে চললে মহামারি করোনা ভাইরাস থেকে রেহাই পাওয়া সম্ভব। প্রশাসন মাঠে ময়দানে জনগণকে সচেতন করছে তার পরও যদি তা মেনে চলা না হয় তাহলে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন। মহান স্বাধীনতা দিবসে নিজ নিজ স্থান থেকে দূরত্ব বজায় রেখে সবাই চলাচল করবেন। রাঙামাটি শহর সম্প্রদায়িক সম্প্রীতির শহর এখানে আমরা সবাই মিলেমিশে বসবাস করব। বর্তমানে রাঙামাটির আইনশৃঙ্খলা অত্যন্ত ভাল। সবাইকে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।

বুধবার(২৪ মার্চ) দুপুরে রাঙামাটি শহরের প্রধান বাণিজ্যিককেন্দ্র বনরূপা এলাকায় করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে জনগণের মাঝে মাস্ক বিতরণকালে পুলিশ সুপার এসব কথা বলেন।
এ সময় রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ ছুফি উল্ল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার(গোয়েন্দা) মোঃ মারুফ চৌধুরী, রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন, ডিবি ওসি, জেলা ট্রাফিফ পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ইসমাইলসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা