সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল ৪টায় ঘরের চালের উপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হরশ মিয়া (৪০) নামের এক ঘরবাঁধা-মিস্ত্রি মারা গেছে এবং সহকারী ইয়াসিন(১৭) মারাত্মকভাবে আহত হয়েছে। মৃত হরশ মিয়া পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের ছান্দু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানান যায়, মিস্ত্রি হরশ মিয়া দৈনিক মজুরিতে মঙ্গলবার প্রতিবেশী মরম আলীর নতুন ঘর বাঁধতে যায়। নিচ থেকে চালের উপর সহকারী ইয়াসিন ওস্তাদ হরশ মিয়ার হাতে টিন দিলে অসাবধানতাবশত হরশ মিয়ার হাতের টিনটি চালের উপর দিয়ে যাওয়া ১১হাজার ভোল্টেজ পল্লী বিদ্যুতের তারে লেগে হরশ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিকট শব্দ, আগুনের স্ফুলিং দেখে নিচ থেকে সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে। দুই/তিন মিনিট পর হরশ মিয়া মৃতাবস্থায় ১৪ ফুট উচু চালের উপর থেকে মাটিতে লুটিয়ে পড়ে।

অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.মিজানুর রহমান বলেন, উপজেলার পরমানন্দপুর গ্রামে এঘটনা ঘটেছে। ঘর বাঁধতে গিয়ে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। হরশ মিয়া নামের একজন মারা গেছে। তার গায়ে আঘাতের চিহ্ন আছে তাই ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা