সারাদেশ

তালায় লাঙ্গল সমর্থকদের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকের কর্মী সমর্থক ঋষি সম্প্রদায়ের বসতবাড়ি, ব্যবসায়ীর দোকানপাট ভাংচুরসহ একজনকে কুপিয়ে জখম ও আটটি মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ মার্চ ) মধ্যরাতে তালার খানপুর ঋষিপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তালা ইউনিয়নের মুড়াকলিয়া গ্রামের তফেজ উদ্দীন শেখের ছেলে ওজিয়ার শেখ (৫০) গুরুতর জখম হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ইউনিয়নের খানপুর বাজারের ব্যবসায়ি হারুন মোড়ল জানান, আতর্কিতভাবে হামলা চালিয়ে আমার দোকানঘর ভাঙচুর করা হয়েছে। হিন্দুদের বসত ঘরে হামলা চালিয়ে ঘেরাবেড়া ও ঘরের চাল ভাঙচুর করেছে। তিনি আরও জানান, রাতে চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী তান্ডব চালিয়েছে।

তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বর্তমানে জাতীয় পার্টির লাঙল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম জানান, আওয়ামী লীগের অনুপ্রবেশকারী সরদার জাকিরসহ তার পরিবার চিহ্নিত সন্ত্রাসী। যার কারণে তার ভাই সরদার মশিয়ারকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। জেলা আওয়ামী লীগের সেই বহিষ্কার পত্রেও স্পষ্টভাবে তাদের সন্ত্রাসী বাহিনী ও তান্ডবের কথা উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, আতর্কিতভাবে হামলা চালিয়ে লাঙল প্রতিকের সমর্থক ওজিয়ার শেখকে কোপানো হয়েছে। মুমূর্ষ অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটটি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে। আগামী ১১ এপ্রিল নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখান করবে সেটি বুঝতে পেরে জনগণের উপর তান্ডব ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। এর আগে সরদার জাকির তালা থানার এএসআইকে মারপিট, তার ভাই মহিলা পুলিশ কন্সটেবল ও তার স্বামীকে মারপিট করেছে। আরেক ভাই নিকারী পাড়ার লুৎফর নিকারীকে হত্যা করেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ঘটনাটি জানার পর রাতেই গিয়ে সার্বিক পরিস্থিতি দেখেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে বুধবার (২৪ মার্চ) বেলা ১টা পর্যন্ত এখনো মামলা হয়নি। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা