সারাদেশ

ভোলায় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : “মুজিববর্ষের অঙ্গীকার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় ‘বিশ্ব যক্ষ্মা দিবস’ র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার (২৪ মার্চ) সকালে ভোলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে, ব্র্যাক ও নাটাবের সহযোগিতায় বিশ্ব যক্ষ্মা দিবস-২৪ মার্চ, ২০২১ উপলক্ষে ভোলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ভোলা সিভিল সার্জনের হলরুমে ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আমানুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ভোলা জেলা এর সভাপতি ও দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পাবলিক হেলথ্ নার্স সুফিয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক টিবি কন্টোল প্রোগ্রাম ভোলা এর এরিয়ার সুপার ভাইজার বিদ্যুৎ চন্দ্র মিস্ত্রী। দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক ও নাটাবের সদস্য এম শাহরিয়ার জিলনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, ভোলা নার্সিং ইনষ্টিটিউট এর শিক্ষার্থী শিলা আহমেদ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, নার্সিং প্রথম বর্ষের ছাত্র আবদুল আউয়াল। অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন, ভোলার কৃতি সন্তান সংগীত শিল্পী মনির চৌধুরী। এসময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, ব্র্যাকের প্রতিনিধি, নাটাবের প্রতিনিধি, নার্সিং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, তিন সপ্তাহের বেশি কাঁশি হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কফ পরীক্ষা করতে হবে। পরীক্ষায় যক্ষ্মা ধরা পড়লে ভয়ের কিছু নেই। নিয়মিত ঔষধ সেবন করলে যক্ষ্মা ভালো হয়। যক্ষ্মা রোগীকে চিহ্নিত করে চিকিৎসার আওতায় আনা হয়েছে। রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করা যাচ্ছে। সাধারণ মানুষকে ব্যাপকভাবে জানানো দরকার যে চিকিৎসার সুযোগ আছে বিনামূল্যে এবং রোগ নির্ণয় সুবিধাও রয়েছে।

সান নিউজ/এএইচটি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা