সারাদেশ

সমুদ্র উপকূলবর্তী জমিতে লবণাক্ত সহিষ্ণু গম উদ্ভাবন

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : সমুদ্র উপকূলবর্তী এলাকায় জমিতে লবণাক্ত সহিষ্ণু নতুন জাতের গম উদ্ভাবন করেছেন গবেষকরা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর গ্রামের সোনাতলা নদীর পাড়ে লবণাক্ত জমিতে গম চাষে সফলতা পেয়েছেন।

এর ফলে এলাকার হাজার হাজার একর পতিত জমি চাষাবাদের আওতায় আসবে। উৎপাদন বাড়বে খাদ্য শস্যের। খাদ্য ঘাটতির সাগর পাড়ের এলাকা পরিণত হবে খাদ্য উদ্বৃত্ত এলাকা হিসেবে। দীর্ঘ চার বছর লবণাক্ত জমিতে গবেষণার পরে এমনটাই জানিয়েছেন গবেষণায় সংশ্লিষ্টরা।

বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউটের সাইন্টিফিক অফিসার ড. এম মোস্তফা খান জানান, এ অঞ্চলে শুধু লবণাক্তাই সমস্যা নয়। সেচযোগ্য পানিরও সমস্যা রয়েছে। মূলত: এই দুই সমস্যার কারণে এই অঞ্চলে এক লাখ হেক্টরেরও বেশি জমি শুস্ক মৌসুমে অনাবাদী থাকে।

এসব জমিকে আবাদযোগ্য করার লক্ষ্যে অস্ট্রেলিয়ার এসিআইএআর এবং বাংলাদেশের কেজিএফ এর অর্থায়নে ইউনিভার্সিটি অব ও ওয়ের্স্টান অস্ট্রেলিয়া, সিএসআইআরও, বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং এগ্রেরিয়ান রিসার্চ ফাউন্ডেশন যৌথ প্রকল্পের আওতায় ২০১৭ সাল থেকে গবেষণার কাজ শুরু করেন।

তিনি আরও বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জন্য লবণাক্ততা ও প্রতিকূলতা সহিষ্ণু গম ও ডাল জাতীয় ফসলের জাত ও প্রযুক্তি উদ্ভাবন করা। এই প্রকল্পের আওতায় বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট এবং অস্ট্রেলিয়ার সিএসআইআর ও যৌথভাবে গম ফসলের জাত এবং প্রযুক্তি উদ্ভাবনে গত ৪ বছর ধরে কাজ করছেন।

প্রকল্পের আওতায় প্রথম দুই বছরের গবেষণা থেকে বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত দুইটি অগ্রবর্তী লাইন বিএডাব্লিউ-১১৪৭ ও বিএডাব্লিউ-১২৯০কে লবণাক্ততা সহিষ্ণু জেনোটাইপ হিসেবে সনাক্ত করা হয়েছে। এই দুইটি লবণাক্ত সহিষ্ণু জাতের সঙ্গে বারিগম ২৫ ও ব্লাস্ট রোগ প্রতিরোধী জিংক সমৃদ্ধ জাত বারিগম ৩৩ পটুয়াখালী, খুলনা ও সাতক্ষীরায় প্রদর্শনী করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ২০১৯-২০২০ মৌসুমে বিএডাব্লিউ জেনোটাইপটি জাতীয় বীজ বোর্ড কর্তৃক লবণাক্ত সহিষ্ণু জাত হিসেবে অবমুক্তির জন্য মূল্যায়ন করা হয়েছে।

এরই মধ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর গ্রামের সোনাতলা নদীর পাড়ে লবণাক্ত জমিতে গম চাষ মাঠ প্রদর্শনী সরজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. এছরাইল হোসেন, ইউনিভার্সিটি অব ওয়ের্স্টান অষ্ট্রেলিয়ার ডেপুটি প্রজেক্ট লিডার ড. এম. জি নিয়োগী, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম ফারুক, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তফা খান ও কলাপাড়া উপজেলা কৃষি অফিসার আবদুল মান্নান। এ সময় স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

হাজিপুর গ্রামের গম চাষি কালাম খান বলেন, তিনি এবছর সাড়ে ৭ বিঘা পরিত্যক্ত জমিতে গম চাষ করেন। ধান চাষ করতে যে পরিমাণ খরচ হয় গম চাষে খরচ হয় তার অর্ধেক। তার এ গম চাষ দেখে একই গ্রামের আবুল বাশার ফরাজী ২ বিঘা জমিতে গম চাষ করেন। এছাড়া গিয়াস উদ্দিন হাওলাদার, রহিম ভূইয়াসহ আরও অনেক কৃষক তাদের পরিত্যক্ত জমিতে গম চাষ করেছেন।

ইউনিভার্সিটি অব ওয়ের্স্টান অষ্ট্রেলিয়ার ডেপুটি প্রজেক্ট লিডার ড. এম. জি. নিয়োগী বলেন, উপকূলীয় অঞ্চলের পতিত জমিতে চাষাবাদ করলে গম আমদানির ওপর নির্ভরতা কমবে। লবণাক্ততা সহিষ্ণু গমের জাত ব্যবহার করে উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ণ পতিত জমিতে আমন ধানের পর একই জমিতে শুস্ক মৌসুমে গম আবাদ করে কৃষকরা লাভবান হবে এবং দেশ হবে দারিদ্রমুক্ত।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা