সারাদেশ

পাবিপ্রবিতে শিক্ষক কর্মকর্তাদের মানববন্ধন সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আব্দুল আলীম কর্তৃক বিশ্ববিদ্যালয়ের গোপন নথি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার নামে মিথ্যা গুজব প্রচারের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনের সোমবার (২২ মার্চ) দুপুরে প্রশাসনিক ভবনের সামনের রাস্তায় এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবিবুল্লাহ্, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফজলুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) তাওহীদা খানম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসিবুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার কামরুল হাসান, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী, সহকারী প্রক্টর ফারুক আহম্মেদ, কর্মচারী পরিষদের সভাপতি মোঃ মহিউদ্দীন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন পাভেল।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ড. আব্দুল আলীম দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছেন। একজন শিক্ষকের এহেন কর্মকান্ডে শিক্ষক সমাজ লজ্জিত। প্রশাসনের নির্দেশে কাজ করে থাকেন শিক্ষক-কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের এই আঘাত মেনে নেওয়া যায় না।

বক্তারা এ সময় বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডকে বাঁধাগ্রস্ত এবং বিশ্ববিদ্যালয়কে দেশবাসীর সামনে হেয় প্রতিপন্ন করার জন্যই ড. এম আব্দুল আলীম বারবার প্রশাসনের গোপন নথি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে যাচ্ছেন। বেশ কিছুদিন যাবৎ তিনি বিশ্ববিদ্যালয়কে নিয়ে অপপ্রচার করে যাচ্ছেন। সকলকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। এই অপশক্তিকে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী মিলে সামগ্রিকভাবে প্রতিহত করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুমতি ব্যতীত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা