সারাদেশ

ভোমরা স্থলবন্দরে নৌ পরিবহণ সচিবের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট, ব্যবসায়ী ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ মার্চ) বেলা সাড়ে ১০টায় ভোমরা স্থলবন্দরের প্রশাসনিক ভবনে স্থলবন্দর কর্তৃপক্ষ এ মতবিনিময় সভার আয়োজন করে।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে.এম তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন চেীধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও জেলা প্রশাসক এস, এম মোস্তফা কামাল। মতবিনিময় সভায় ভোমরা স্থলবন্দরের সকল প্রকার সুবিধা-অসুবিধা সম্ভাবনা উল্লেখ করে বক্তব্য রাখেন ব্যবসায়ী অতিথিবৃন্দ।

এছাড়া মতবিনিময় সভায় ভোমরা স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান, ভোমরা শুল্ক স্টেশনের সহকারী পরিচালক আমীর মানুন, সি অ্যান্ড এফ সভাপতি কাজী নওশাদ রাজু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু, ব্যবসায়ী আল ফেরদৌস আলফা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের জুনিয়র অফিসার মো. হাবিবুর রহমান তালুকদারসহ ডিজিএফ আই, বিজিবি, ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী ও বন্দরের অংশীজনেরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন চেীধুরী ভোমরা স্থলবন্দর পর্যবেক্ষণ করে সার্বিক খোজ খবর নেন।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা