সারাদেশ

‘প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনায় করোনা সহনীয় পর্যায়ে’

নিজস্ব প্রতিনিধি, ভোলা : সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নির্দেশনায় আমরা করোনার প্রকোপ সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি।

রোববার (২১ মার্চ ) সকালে জেলার লালমোহন থানা পুলিশের আয়োজনে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে “প্রচারণা র‌্যালী” তে অংশগ্রহণপূর্বক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনায় মৃতের সংখ্যা অনেক কম। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে থেকেই করোনা মোকাবিলায় সঠিক সিদ্ধান্ত দিয়ে আসছেন।

তিনি আরও বলেন, বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে, আমরা সরকার কর্তৃক নির্দেশিত, মাক্স পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ সব নিয়ম মেনে চললে করোনার প্রকোপ থেকে রক্ষা পাবো- ইনশাআল্লাহ। তাই সকলকে সরকার ঘোষিত সকল নিয়ম মেনে চলার আহবান জানান তিনি। এ সময় তিনি পথচারীদের মাঝে মাক্স বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ লালমোহন থানার পুলিশ সদস্যরা।

সান নিউজ/এএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা