সারাদেশ

বিরামপুরে পুলিশের মাক্স পরিধান কর্মসূচি পালিত 

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : "মাস্ক পড়ার অভ্যাস করোনামুক্ত বাংলাদেশ" এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বিরামপুরে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় ফ্রি মাস্ক বিতরণসহ মাক্স পরিধান ও স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে পুলিশ।

রোববার (২১ মার্চ ) সকালে বিরামপুর থানা পুলিশের আয়োজনে শহরের ঢাকামোড়, কলেজ বাজার রেল স্টেশনে যাত্রী, পথচারী ও দোকানীসহ সকল জনসাধারণের মাঝে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিথুন সরকার পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় সেখানে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ওসি মনিরুজ্জামান বলেন, সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও করোনার দ্বিতীয় ঢেউ লেগেছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুলিশ বাহিনী সজাগ রয়েছে। করোনা মোকাবেলায় পুলিশ যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। এর অংশ হিসাবে বিরামপুরের বিভিন্ন স্থানে মাকে বিতরণসহ স্বাস্থ্য বিধি মানার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিরামপুর থানা পুলিশ।

এএসপি মিথুন সরকার বলেন, করোনা থেকে বাঁচতে টিকা নেওয়া, মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই । তাই আইজিপির নির্দেশে সারাদেশের ন্যায় বিরামপুর পুলিশের পক্ষ থেকেও করোনা মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও যে কোন কাজে বাড়ির বাহিরে বের হলে অবশ্যই মুখে মাস্ক পরার আহবান জানানো হচ্ছে।

সান নিউজ/এএসএমএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা