সারাদেশ

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নারী প্রকৌশলী নিহত

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : অফিস থেকে বাসায় ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গাজীপুর সিটি করপোরেশনের এক নারী প্রকৌশলী মার্জিয়া আক্তার জান্নাত ওরফে আনিকা তাবাস্সুম (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। শনিবার (২০ মার্চ) রাত আনুমানিক সোয়া ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন থানার ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মার্জিয়া আক্তার গাজীপুর মহানগরের সদর থানার পশ্চিম জয়দেবপুর এলাকার হাজী মাসুদ আলমের মেয়ে এবং গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৬নং জোনের (বাসন) উপ-সহকারী প্রকৌশলী।

বাসন থানার উপ-পরিদর্শক এসআই আল আমিন জানান, বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে চড়ে সন্ধ্যার পর চান্দনা চৌরাস্তার অফিস থেকে বাসায় ফিরছিলেন আনিকা। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় পৌঁছুলে ঢাকাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় আনিকা মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহতের সঙ্গী মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল ইমরান আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা